1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুবকরাই দেশ গড়ার প্রধান হাতিয়ার- প্রেসিডিয়াম সদস্য-শাজাহান খান এমপি, - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

যুবকরাই দেশ গড়ার প্রধান হাতিয়ার- প্রেসিডিয়াম সদস্য-শাজাহান খান এমপি,

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
যুবকরাই হচ্ছে একটি দেশের উন্নয়নের এবং জাতির অগ্রযাত্রায় সাহসী সৈনিক। ১৯৭১ সনে যুবকরাই মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিল। তাই যুবকরাই দেশ গড়ার প্রধান হাতিয়ার। রোববার সকালে মাদারীপুর জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার যুবকদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছেন। তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান, সম্ভাব্য চাকুরীর ব্যবস্থা, সহজ সর্তে এবং স্বল্প সুদে ঋণ বিতরণ করছেন। ফলে দেশের অধিকাংশ যুবক এখন স্বাবলম্বী হয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. নূর মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।
আলোচনা শেষে ৩৭ জন প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ঋণের মোট ২৪ লাখ ৬০ হাজার টাকার চেক এবং ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন