1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব কমাতে উপজেলা বাসীকে বাঁচাতে ভাইস চেয়ারম্যান রাজু’র অক্লান্ত পরিশ্রম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব কমাতে উপজেলা বাসীকে বাঁচাতে ভাইস চেয়ারম্যান রাজু’র অক্লান্ত পরিশ্রম

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৪৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উদীয়মান তরুন নেতা রিজ্জাকুল ইসলাম রাজু শিবগঞ্জ উপজেলার বাসীকে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব কমাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর পাশাপাশি তিনি উপজেলা বাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য মাইকিং, লিপলেট বিতরণ সহ বিভিন্ন প্রচার প্রচরান করে যাচ্ছে।

তিনি উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্ব স্তরের মানুষকে করোনা ভাইরাস সংক্রান্তে জন সচেতনতা করে যাচ্ছেন। জন সচেতনতার পাশাপাশি তিনি উপজেলার মানুষের মাঝে সততা ষ্টোর খুলে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, সাবান সহ স্যানিটেশন সামগ্রী বিতরণ করে যাচ্ছে। তিনি শিবগঞ্জ উপজেলা সদর সহ ইউনিয়ন ও পৌরসভার দোকানে দোকানে দূরত্ব বজায় রাখার জন্য গোল দাগ দিয়ে চিহ্নিত করে দিয়েছেন এবং দোকান মালিককেও সর্তকতা করে দিয়েছেন। শুধু তাই নয় তিনি এই উপজেলার হত দরিদ্র মানুষের এবং দিন মজুরের কথা ভেবে তাদের কে অভুক্ত থেকে বাঁচাতে তাঁর সততা স্টোর থেকে সর্বক্ষনিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান রাজু বলেন, উপজেলার গরীব, দুঃস্থ্যদের জন্য সার্বক্ষনিক ভাবে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সেবা প্রদানের জন্য উপজেলা পরিষদ সম্মুখে ৪ মাথায় সততা ষ্টোর স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এই উপজেলার গরীব দুঃস্থ মানুষ খাদ্যের অভাবে না খেয়ে আছেন তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি খাদ্য সামগ্রী তাদের বাড়িতে দিন বা রাতে যে কোন সময় পৌঁছে দিব ইনশাল্লাহ। তিনি বলেন, এই উপজেলার ছাত্রলীগের সভাপতি দায়িত্বে রয়েছি। ইতিমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দকে গরীব, দুঃস্থদের পাশে দাড়ানোর জন্য পরামর্শ প্রদান করেছি। তিনি আরো বলেন, আমার পাশিপাশি যারা বৃত্তবান রয়েছেন তারা যেন গরীব অসহায় পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের কে সার্বিক সহযোগিতা করেন। ভাইস চেরম্যান এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই উপজেলার সচেতন মহল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন