1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার বেসরকারী হাসপাতাল কর্মচারীদের খাদ্য বিতরণ উদ্বোধন করেন এমপি বাহার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

এবার বেসরকারী হাসপাতাল কর্মচারীদের খাদ্য বিতরণ উদ্বোধন করেন এমপি বাহার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৫৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা সংবাদদাতা।।
বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে
একের পর এক কার্যক্রমে জনগনের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা সদর আসনের এমপি আকম বাহাউদ্দীন বাহার।
কুমিল্লা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কর্মরত ওয়ার্ডবয়, আয়া, সুইপার, ক্লিানার, গার্ড ও তৃতীয় শ্রেনীর কর্মচারিদের জন্য নিত্য প্রয়োজনীয় খাবার পন্যে সামগ্রীর ব্যবস্থা করা হেেয়েছ। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) ও কুমিল্লা জেলা ক্লিনিক মালিক সমিতির উদ্দ্যেগে এ ব্যবস্থা করা হয়।

বুধবার (১ এপ্রিল) দুপুরে টমসমব্রীজ হলি কেয়ার হাসপাতাল প্রাঙ্গনে কুমিল্লার হাসপাতাগুলোর কর্মচারিদের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যপন্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

করোনাভাইরাস প্রাদুর্ভাব জনিত কারনে কুমিল্লা বেসরকারি হাসপাতাগুলোতে কর্মরত ওয়ার্ডবয়, আয়া, সুইপার, ক্লিানার, গার্ড ও তৃতীয় শ্রেনীর ১৫শ কর্মচারির পাশে দাঁড়ায় বিএমএ, স্বাচিব ও কুমিল্লা জেলা ক্লিনিক মালিক সমিতি। কর্মচারি কয়েকজনের হাতে খাদ্যপন্য তুলে দিয়ে এ মহৎ কাজের সূচনা করেন এমপি বাহার। এ সময় সকলের উদ্দেশে এমপি বাহার বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে আমরা সকলেই কাজ করছি। তিনি আবারও কুমিল্লাবাসীকে ঘরে থাকার আহবান জানান। পাশাপাশি কর্মহারা, খেটে খাওয়া ও দূঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহবান জানান এবং এই মহৎ কাজের জন্য বিএমএ, স্বাচিব ও কুমিল্লা জেলা ক্লিনিক মালিক সমিতিকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএমএর সভাপতি ডা. বাকী আনিস, কুমিল্লা জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম, ডা. আব্দুর রইস, ডা. মোহাম্মদ আলী মিঠু সহ বিএমএ, স্বাচিব ও কুমিল্লা জেলা ক্লিনিক মালিক সমিতির কর্মকর্তা বৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন