1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মলন  এড. গোলাম নবী সভাপতি, এড. দিদারুল সম্পাদক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

জামালপুরে আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মলন  এড. গোলাম নবী সভাপতি, এড. দিদারুল সম্পাদক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১২৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মো. গোলাম নবীর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট মো. ফজলুর রহমান। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আইনজীবী ফোরাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলছুম রেখা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মির্জা আল মাহমুদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট হযরত আলী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আগামী দিনে আইনজীবীদের রাজপথে থাকতে হবে। তারা বলেন, আজ যারা নতুন নেতৃত্বে আসবেন তাদের মাধ্যমেই আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটকে সু-সংগঠিত করে আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে এডভোকেট মো. গোলাম নবীকে সভাপতি ও এডভোকেট দিদারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির অনুমোদন দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন