1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মনতাজুর রহমান আকবরের ‘আয়নায়’ তানহা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মনতাজুর রহমান আকবরের ‘আয়নায়’ তানহা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ১০৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এ প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি সম্প্রতি ‘আয়না’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তানহার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আমান রেজা।

ছটকু আহমেদের চিত্রনাট্য ও সংলাপে চলচ্চিত্রটি নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর। সংগীত পরিচালনা করছেন অমিত চ্যাটার্জি ও ফিরোজ প্লাবন। চিত্রগ্রহণ করছেন আরাফাত। গীত রচনা করেছেন এন আই বুলবুল ও ফিরোজ প্লাবন। ছবিটি প্রযোজনা করছে মোহনা মুভিজ।

জানা গেছে, ১৮ অক্টোবর মহরতের মাধ্যমে ঢাকার অদূরে সাভারে স্বাস্থ্যবিধি মেনে নতুন চলচ্চিত্রের শুটিং শুরু হয়। এই লটের শুটিং চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ঢাকা ও দেশের অন্যান্য লোকেশনে শুটিং হবে।

এ প্রসঙ্গে নির্মাতা মনতাজুর রহমান আকবার বলেন, ‘অর্থাভাবে মানুষের বাড়িতে কাজ করে আয়না। এক সময় সে জমিদারের কু-নজরে পড়ে। এ নিয়ে জটিলতা তৈরি হয়। এভাবেই সিনেমার গল্প এগিয়ে যায়।’

নতুন ছবি প্রসঙ্গে চিত্রনায়িকা তানহা বলেন, ‘এই সিনেমায় আমি সুন্দর একটি চরিত্রে অভিনয় করছি। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। আমার বিশ্বাস দর্শকের দারুণ ভালো লাগবে সিনেমাটি। দর্শকের ভালোলাগার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা রেখেই আমি সিনেমায় নিয়মিত কাজ করতে চাই। কারণ সিনেমায় নিজেকে আমি নতুন করে আবিষ্কার করতে চাই।’

উল্লেখ, পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্নপ্রকাশ করেন। ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন