1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাংকের ১২০০ কোটি ডলার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

করোনা ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাংকের ১২০০ কোটি ডলার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোর জন্য ১২শ’ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে। এ অর্থ কোভিড-১৯ এর পরীক্ষা ও চিকিৎসা এবং ভ্যাকসিন কেনা ও বিতরণ কাজের জন্য ব্যয় হবে।

বৈশ্বিক আর্থিক সংস্থাটি এক বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, প্রায় ১০০ কোটি লোকের টিকা প্রদানে সহায়তার উদ্দেশ্যে এ অর্থ অনুমোদন করা হয়েছে।

ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ (ডব্লিউবিজি) করোনাভাইরাস মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০২১ সালের জুন নাগাদ ১৬ হাজার মার্কিন ডলার সহায়তার যে প্যাকেজ হাতে নিয়েছে অনুমোদিত অর্থ তার একটি অংশ।

ডব্লিউবিজি’র প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেন, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়া এবং শক্তিশালী সরবরাহ পদ্ধতি করোনা মহামারির গতিপথ পাল্টানোর জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া যেসব দেশ গুরুতর অর্থনৈতিক সংকটে পড়েছে এ অর্থ তাদের জন্যও সহায়ক হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া এ অর্থ কভিড-১৯ এর পরীক্ষা ও চিকিৎসার কাজেও সহায়ক হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন