1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মাঝ পদ্মায় তলা ফেটে লঞ্চ বিকল, ১২০ যাত্রী উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

মাদারীপুরে মাঝ পদ্মায় তলা ফেটে লঞ্চ বিকল, ১২০ যাত্রী উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১২৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীর চায়না চ্যানেলে এমভি শাহ পরান নামের একটি লঞ্চের তলা ফেটে বিকল হয়ে পড়ে। শরীয়তপুরের মাঝিকান্দি থেকে ১২০ জন যাত্রী নিয়ে লঞ্চটি শিমুলিয়া যাচ্ছিল।

পদ্মানদীর চায়না চ্যানেলের কাছে এলে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে পানি উঠতে থাকে। পরে কাঁঠালবাড়ী ঘাট থেকে অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।

রবিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সকালের দিকে শরিয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে এমভি শাহ পরান নামের একটি লঞ্চ ১২০ জন যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। লঞ্চটি মাঝ পদ্মার চ্যানেল অতিক্রম করতে গেলে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এ সময় পানি উঠে ডোবার উপক্রম হয় লঞ্চটি। খবর পেয়ে বিআইডব্লিউটিএ অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়া পৌঁছে দেয়।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই অন্য লঞ্চ দিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয়া হয়েছে।’

উল্লেখ্য, গত এক মাসে একইভাবে তিনটি লঞ্চ দুর্ঘটনার শিকার হয়েছে। প্রতিটি লঞ্চ ড্রেজার পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন