1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফ্যাশন প্রিয় বাঙালিদের জন্য মাদারীপুুর ‘রঙ বাংলাদেশ’ শাখার পথ চলা শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

ফ্যাশন প্রিয় বাঙালিদের জন্য মাদারীপুুর ‘রঙ বাংলাদেশ’ শাখার পথ চলা শুরু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।
ফ্যাশন প্রিয় বাঙালিকে তাদের পোশাক আর অ্যাকসেসরিজ দিয়ে রাঙিয়ে দেওয়ার ধারা অব্যাহত রাখতে প্রত্যয়ী রঙ বাংলাদেশ। একইভাবে তাদের লক্ষ রঙ বাংলাদেশ পণ্য পৌছে দেয়া সবার দোরগোড়ায়।’ এরই ধারাবাহিগতায় রবিবার বিকালে শহরের হরিকুমারিয়ার জাইমান টাওয়ারের নিচতলায় মাদারীপুর রঙ বাংলাদেশ এর ২৬তম শাখার উদ্বোধনের মাধ্যমে পথ চলা শুরু করেছে।’

‘ঐতিহ্যের ২যুগ পেরিয়ে চলছে ‘রঙ বাংলাদেশ’ এর অভিযাত্রা। সময়ের আবর্তে মহামারি বলয়ে এখন ‘রঙ বাংলাদেশ’ জীবন তবুও থেমে নেই এই করোনাকালেও। ফলে অব্যাহত প্রয়াসের অংশ হিসাবে রঙ বাংলাদেশ উপস্থিত এখন মাদারীপুুুরে। রঙ বাংলাদেশ এর শাখার উদ্বোধনে, রঙ বাংলাদেশের প্রতিষ্ঠানের কর্ণধার সৌমিক দাস উপস্থিতিতে শাখার উদ্ধোধন করেন মাদারীপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি ও জাইমান টাওয়ারের মালিক হাফিজুর রহমান যাচ্চু খান। এসময় আরও উপস্থিত ছিলেন,
মাদারীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যন নারগীস্ সুলতানা, নিরাময় হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ সরোয়ার আলম, মাদারীপুর সরকারী কলেজের সাবেক জি,এস জাহিদুল ইসলাম জাহিদ,মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুন ভূইয়া, মাদারীপুর জেলা যুবলীগ সহ-সভাপতি আকতার হাওলাদার, মাদারীপুর জেলা যুবলীগ সহ-সম্পাদক সুমন তালুকদার, বিশিষ্ট ঠিকাদার আকু সিকদারসহ শুভনুধ্যায়ী বন্ধু স্বজনসহ মাদারীপুরের গণ্যমান্য ব্যাক্তি ও গুনগ্রাহীবর্গ।

রঙ বাংলাদেশের প্রতিষ্ঠানের কর্ণধার সৌমিক দাস বলেন, আমাদের সব ব্র্যান্ডগুলোতেও থাকছে সংগ্রহের নতুন আয়োজন- তরুণ প্রজম্মের পছন্দকে মাথায় রেখে ওয়েস্ট রঙ এর পোশাক, বায়োজেষ্ঠদের আপন ভুবন শ্রদ্ধাঞ্জলি আর শিশুতোষ ফ্যাশনের আনন্দময় ভুবন রঙ জুনিয়র। এছাড়াও কেবন নিজের জন্য নয় প্রিয়জনদেও রঙ বাংলাদেশ এর উপহার। এজন্য আছে গিফট ভাউচার। তারা পছন্দ করে কিনে নিতে পারবে রঙ বাংলাদেশ এর সম্ভার। রঙ বাংলাদেশ এর যেসব পন্য রাজধানী ঢাকায় পাওয়া যায় তা এখন মাদারীপুরেও পাওয়া যাবে। ফলে বাচবে সময় আর ভ্রমণের ঝক্কি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন