1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৈশ্বিক নেতাদের জলবায়ু সংক্রান্ত অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

বৈশ্বিক নেতাদের জলবায়ু সংক্রান্ত অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে বুধবার ক্লাইমেট ভালনেরাবল ফোরামের (সিভিএফ) বর্তমান সভাপতি হিসেবে বৈশ্বিক নেতাদের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) চেয়ার বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানগণ, কপ-২৬ এর আয়োজক ও সহ-আয়োজক যথাক্রমে যুক্তরাজ্য ও ইতালি, নেদারল্যান্ডস, সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডরবৃন্দ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারগণ এতে উপস্থিত থাকবেন।

জিসিএ’র সঙ্গে ঢাকা সন্ধ্যা ৭টায় ‘সিভিএফ নেতাদের’ ইভেন্টের আয়োজন করবে। এতে বাংলাদেশের পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীরাও যোগ দেবেন বলে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, সিভিএফ নেতৃবৃন্দ ও অন্যান্য বক্তারা এই অনুষ্ঠানে ২০২০ সালে প্যারিস অ্যাগ্রিমেন্ট ন্যাশনাল কন্ট্রিবিউশন (এনডিসি) জোরদারের মাধ্যমে সব দেশের জলবায়ু কার্যক্রম ও অভিযোজন প্রচেষ্টা শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করবেন।

২০১১-১৩ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে সফল হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ২০২০-২২ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঢাকায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ)-এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন। এটি জিসিএ ও সিভিএফ সচিবালয়ের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী সিভিএফ সচিবালয় হিসেবেও কাজ করবে।

সিভিএফ হচ্ছে উষ্ণ গ্রহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি আন্তর্জাতিক অংশীদারত্ব। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই ফোরাম বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করার লক্ষ্যে অংশগ্রহণকারী সরকারগুলোর জন্য সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন