1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চিকিৎসায় নোবেল পেলেন হেপাটাইটিস সি ভাইরাসের তিন আবিষ্কারক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

চিকিৎসায় নোবেল পেলেন হেপাটাইটিস সি ভাইরাসের তিন আবিষ্কারক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল জিতে নিয়েছেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটন।

সোমবার সুইডেনের স্টকহোমের করোলিনস্কা ইনস্টিটিউট থেকে স্থানীয় সময় সকাল সাড়ে এগারটায় এ তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় নোবেল কমিটি। এক টুইটবার্তায়ও ছবিসহ এ তিনজনের নাম প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসা বিজ্ঞানে এ বছর তিন বিজ্ঞানীকে নোবেল দেয়া হয়েছে, যারা রক্তবাহিত হেপাটাইটিসের বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্ত ভূমিকা রেখেছেন। বিশ্বব্যাপী বড় ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করা এ ভাইরাস যকৃতে সিরোসিস এবং ক্যানসারের কারণ।

এতে আরও বলা হয়, হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন এবং চার্লস এম রাইসের আবিষ্কার ভাইরাসটির শনাক্তকরণে এগিয়ে নিয়েছিল। এর আগে হেপাটাইটিস এ এবং বি’র আবিষ্কার ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু রক্তবাহিত হেপাটাইটিসের বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে অজানা ছিল।

নোবেল কমিটি জানায়, হেপাটাইটিস সি আবিষ্কারের ফলে ক্রনিক হেপাটাইটিসের অবশিষ্ট বিষয়গুলোও প্রকাশ পায়। এর ফলে রক্ত পরীক্ষা এবং নতুন ওষুধ তৈরি করে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন