1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আওয়ামীলীগ প্রার্থী মুনির চৌধুরী জেলা পরিষদ উপ-নির্বাচনে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :

আওয়ামীলীগ প্রার্থী মুনির চৌধুরী জেলা পরিষদ উপ-নির্বাচনে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
আসন্ন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। রবিবার সকালে রির্টানিং কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এ ঘোষনা দেন। শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। মুনির চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো: মিয়াজউদ্দিন খানের মৃত্যুতে আগামী ২০ অক্টোবর এ জেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মাদারীপুর সহকারী রির্টানিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। রবিবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। সকল নথিপত্র গেজেটের জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন