1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শেখ হাসিনা নিছক সরকার প্রধান নয়, তিনি সফল রাষ্ট্রনায়ক: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

শেখ হাসিনা নিছক সরকার প্রধান নয়, তিনি সফল রাষ্ট্রনায়ক: কাদের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা নিছক কোনো সরকার প্রধান নয়। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এই আলোচনা সভা এবং শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থ বিতরণ অনুষ্ঠানে সেতুমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা নিছক কোনো সরকার প্রধান নয়। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। যার ভাবনায় পরবর্তী নির্বাচন নয়, তার ভাবনার আকাশজুড়ে পরবর্তী জেনারেশন।’

‘তাই গ্রহণ করেছেন শত বছরের বদ্বীপ পরিকল্পনা। তিনি নিছক কোনো শাসক নন, নিজেকে দেশের সেবক হিসেবে প্রতিষ্ঠা করেছেন’ যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতীক, সরকার প্রধান হয়েও অতিসাধারণ জীবন যাপন তাকে করে তুলেছে অসাধারণ একজন। তার সন্তানদের গড্ডলিকাপ্রবাহে গা ভাসাতে দেননি। সরকার প্রধানের সন্তান বলে কোনো প্রশ্রয় পাননি, সৃষ্টি করেনি হাওয়া ভবন।

‘দেশ দু:সময় পার করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ দু:সময় পার করছে না, বিএনপির রাজনীতিতে চরম দুঃসময় চলছে।’

তিনি বলেন, ‘যেভাবে বিএনপি জনবিচ্ছিন্ন হচ্ছে, বিভিন্ন নির্বাচন ও উপনির্বাচনে ভরাডুবি হচ্ছে এবং জনগণ প্রত্যাখ্যান করছে- তা তাদের জন্য চরম দুঃসময় বটে।

করোনার সম্ভাব্য দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় সরকার সচেষ্ট রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘স্রষ্টার অপার কৃপা ও সরকারের অবিরাম প্রচেষ্টায় সংক্রমণ এখনো অনেকটা নিয়ন্ত্রণে। কিন্তু বিএনপি এ সময়েও দেশে চরম দুঃসময় দেখতে পাচ্ছে।’

‘তারা বলেছিল, মানুষ বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে। সে রকম পরিস্থিতি আসেনি বলেই কি তাদের কষ্ট হচ্ছে? তারা সম্ভবত সে রকম দুঃসময়েরই প্রত্যাশা করছে’ যোগ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘জীবন-জীবিকার সমন্বয় করে অর্থনীতি আবার সচল হতে শুরু করেছে, রপ্তানি, প্রবাসী আয়, রিজার্ভসহ অন্যান্য আর্থসামাজিক সূচক গুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। অর্জিত হয়েছে ঈর্ষণীয় সমৃদ্ধি- এসব অর্জন তারা দেখে না।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন