1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবগঞ্জে মারা যাওয়া আলোচিত যুবক মাসুদের শরীরে করোনা ছিলনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

শিবগঞ্জে মারা যাওয়া আলোচিত যুবক মাসুদের শরীরে করোনা ছিলনা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ১১০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বগুড়া সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দীপুর (কূপা) গ্রামে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে নিহত যুবক মাসুদ রানা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার সিভিল সার্জন ডাঃ গাওছুল আজিম। মৃত ব্যক্তির সংগ্রহ করা নমুনা ঢাকায় পাঠানোর পর সোমবার দুপুর ১টায় বগুড়ার সিভিল সার্জনের কার্যালয়ে নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌছায়। জানা যায়, গত শনিবার সকাল আনুমানিক ৮.৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর (কূপা) গ্রামে মৃত্যু হয় মাসুদ রানা (৪৫)। তার মুত্যুর পর এলাকায় করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আশপাশের ২০টি বাড়ি লকডাউন ঘোষণা করেন স্থানীয় উপজেলা প্রশাসন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা মৃতদেহ থেকে নমুনা হিসেবে মুখের লালা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ প্রেরণ করে। এছাড়াও আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তিকে সংক্রমক ব্যাধি আইন অনুযায়ী দাফন করেন স্থানীয় প্রশাসন। বগুড়া জেলার সিভিল সার্জন ডাঃ গাওছুল আজিম এ প্রতিবেদককে বলেন, আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী মৃত ব্যক্তির দেহে করোনা ভাইরাস (নেগেটিভ) পাওয়া যায়নি। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর এ প্রতিবেদককে বলেন, ওই বাড়িসহ পার্শ্ববর্তী ২০টি বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়েছিল। প্রাপ্ত রির্পোটে করোনা ভাইরাসের জীবাণু না পাওয়ায় ঐ এলাকার লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন