1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওষুধ হিসেবে মাদক নিতেন, জিজ্ঞাসাবাদে জানালেন শ্রদ্ধা কাপুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

ওষুধ হিসেবে মাদক নিতেন, জিজ্ঞাসাবাদে জানালেন শ্রদ্ধা কাপুর

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের টাল মাটাল অবস্থা। সিবিআই মৃত্যুর তদন্ত শুরু করার পর সব থেকে বেশি সামনে চলে আসে বলিউডের মাদকযোগ। মাদকচক্রের সঙ্গে যোগ খুঁজে পাওয়া যায় দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রাকুল প্রীত সিং সহ বেশ কিছু জনপ্রিয় সেলেবের।

সেই সূত্র ধরেই শনিবার (২৬ সেপ্টেম্বর) এনসিবির জেরার মুখোমুখি হতে হয়েছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানকে। মাকদ চক্রের সঙ্গে এই নায়িকাদের যোগ খুঁজে পাওয়া গেছে।

স্থানীয় সংবাম মাধ্যম থেকে জানা যায়, দীপিকা স্বীকার করে নিয়েছেন ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট তারই ছিলো। সেই চ্যাটে মাদক নিয়ে কথা হয়েছে। ওদিকে জেরার মুখে পড়ে চাঞ্চল্যকর দাবি করেছেন শ্রদ্ধা কাপুর।

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন ‘ছিছোড়ে’ ছবিতে। সেই সময় ছবির সেটেই নানা রকম মাদক কাণ্ড দেখেছিলেন তিনি।

শ্রদ্ধা জানিয়েছেন, তিনি ছিছোড়ে ছবির পার্টিতে গিয়েছিলেন। সেখানে অনেকেই ড্রাগস নিচ্ছিলেন। কিন্তু তিনি নিজে ড্রাগ নেননি। কিছু অচেনা এবং অদ্ভুত মানুষ এসেছিলো পার্টিতে। যারা সবাই মাদক নিচ্ছিলো। সুশান্তও তাদের সঙ্গে ছিলো।

জেরায় শ্রদ্ধা জানান, তিনি ওই লোকগুলোকে দেখলেই চিনতে পারবেন।

যদিও এই কথা বলার পর এনসিবি ফের তাকে চাপ দেয়। এবং চাপে পড়ে শ্রদ্ধা নিজের ড্রাগ সেবনের কথাও মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, সিবিডি ওয়েল ওষুধের মতো করে ব্যবহার করতেন শ্রদ্ধা।

এরপর শ্রদ্ধা জানান, ছিছোড়ে ছবির শ্যুটিংয়ে সুশান্তকে কখনো মেক-আপ ভ্যানে, কখনো শ্যুটিং ফ্লোরে ড্রাগ নিতে দেখেছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন