1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আয়ারল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আয়ারল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সন্তানসহ স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে আয়ারল্যান্ডের র‌্যাথকরম্যাক এলাকার রাস্তায় প্রাণ গেছে এক বাংলাদেশি প্রবাসীর।

আয়ারল্যান্ডের স্থানীয় গণমাধ্যম আইরিশ টাইমস ৬ দিন আগে দুর্ঘটনাটির খবর দিলেও নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি। শনিবার (২৬ আগস্ট) স্লিগো চ্যাম্পিয়ন নামের আরেকটি গণমাধ্যম জানিয়েছে, ৪৮ বছর বয়সী ওই ব্যবসায়ীর বাড়ি বাংলাদেশে। তিনি ডোনেগল কাউন্টির বুন্দোরান শহরে রেস্টুরেন্টের ব্যবসা করতেন।

তিন সন্তানের এই পিতার নাম এবং বিস্তারিত পরিচয় কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। গত রবিবারের দুর্ঘটনার সময় স্ত্রীর পাশাপাশি ছোট সন্তানকে নিয়ে ‘Nissan Qashqai’ গাড়িতে ঘুরতে বের হন। সকাল ১১টা ৫০ মিনিটের দিকে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। স্ত্রী-সন্তানের অবস্থা গুরুতর।

অন্য গাড়িটিতে ৩০ বছর বয়সী এক নারী ছিলেন। তিনি একাই গাড়ি চালাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেয়া হয়।

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। কোনো প্রত্যক্ষদর্শী থাকলে ০৭১৯১৫৭০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন