1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রেমিকাকে ফরিদপুর থেকে গাইবান্ধায় ডেকে নিয়ে ‘দলবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

প্রেমিকাকে ফরিদপুর থেকে গাইবান্ধায় ডেকে নিয়ে ‘দলবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৪

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২০) ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে গোবিন্দগঞ্জের পৌর এলাকার শিববাড়ি এলাকায় এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- গোবিন্দগঞ্জ পৌর এলাকার চাষক পাড়া মহল্লার আনারুল মিয়ার ছেলে সাহাদত হোসেন, ফুলাবাগি নাচাই কোচাই গ্রামের আব্দুর রহমানের ছেলে জহুরুল সরকার, পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর মিয়া এবং থানাপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে জাহিদ হোসেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভুক্তভোগী ওই তরুণীর সাথে সাহাদতের মোবাইলে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে বুধবার ওই তরুণীকে গোবিন্দগঞ্জে ডেকে আনা হয় ফরিদপুরের একটি গ্রাম থেকে। এরপর গোবিন্দগঞ্জ পৌর এলাকার শিববাড়ির একটি বাড়িতে দুদিন আটকে রেখে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে প্রেমিক সাহাদত এবং তার বন্ধুরা।

পরে শুক্রবার রাতে মেয়েটি সেখান থেকে কৌশলে পালিয়ে গোবিন্দগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে ।

তবে একই অভিযোগে পলাতক রয়েছে চাষক পাড়ার পটু মিয়ার ছেলে আনারুল ও শিববাড়ি গ্রামের শুনিলের ছেলে নবানুসহ অজ্ঞাত কয়েকজন।

অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন