1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার মন্ত্রণালয় ঘেরাও করল সৌদি প্রবাসীরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

এবার মন্ত্রণালয় ঘেরাও করল সৌদি প্রবাসীরা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সৌদি আরবে ফিরে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে বুধবারও বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। এদিন তারা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন।

বেলা ১১টার দিকে রমনা এলাকার ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান নেন।

প্রবাসীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এসএম শামীম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মন্ত্রণালয়ের সামনের সড়কের একপাশে প্রবাসীরা অবস্থান করছেন।

গত ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দেয় সৌদি সরকার। সৌদি এয়ারলাইনসকে সপ্তাহে দুটি ফ্লাইট চালানোর অনুমতি দেয় সরকার। কিন্তু বাংলাদেশ বিমানকে ফ্লাইট চালানোর অনুমতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ। আর এতে বিপাকে পড়েন প্রবাসীরা।

এর আগে মঙ্গলবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসী যাত্রীরা। সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করেন তারা। ফলে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সমস্যা সমাধানের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেন।

গত চার দিন ধরেই সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভিড় করে বিক্ষোভ করছেন যাত্রীরা। জটিলতা দূর করার দাবি জানিয়েছেন প্রবাসীরা।

গত সোমবার ঢাকার মতিঝিলে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে বিক্ষোভ করেছিলেন সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা।

এই জটিলতা শুরু হয়েছে যখন সৌদি সরকার হঠাৎ করেই ঘোষণা দিয়েছে যে শ্রমিকদের সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে সৌদি আরবে ফিরতে হবে।

এদিকে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের আকামার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে সরকার। আটকেপড়া বাংলাদেশিদের সৌদি আরবে যাওয়া নিশ্চিত করতে সে দেশের সরকারকে তিন মাসের জন্য আকামার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার দেশটিতে বাংলাদেশ দূতাবাস এ অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। চিঠিতে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে, আকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন