1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্পেনের মৃত্যুপুরীতে ২৪ ঘন্টায় ৮৩৮ জীবনের অবসান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা

স্পেনের মৃত্যুপুরীতে ২৪ ঘন্টায় ৮৩৮ জীবনের অবসান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ১৩৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস মহামারিতে ইউরোপ যেন মৃত্যুপুরী! এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে আরও ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনা ভাইরাসের কারণে স্পেনে প্রতিদিন বাড়ছে মৃত্যু। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বাধিক। এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৫২৮ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৯ জন। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ৭৮ হাজারও ৭৯৭ এ দাঁড়িয়েছে

শনিবার (২৮ মার্চ) রাতে টেলিভিশনে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অত্যাবশ্যকীয় কাজ করেন না, এমন কর্মীদের দু’ সপ্তাহের জন্য বাসায় অবস্থান করতে হবে। এসময় কর্মীরা বেতন পাবেন কিন্তু হারানো কর্মঘণ্টা পুষিয়ে দিতে পরবর্তীতে বেশি সময় কাজ করতে হবে তাদের।

আগামী ৩০ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাড়িতে অবস্থান করবেন তারা।

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে সাড়ে ছয় লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা অতিক্রম করেছে ৩১ হাজার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন