1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশসহ ৯ দেশের ‘বৈধ অভিবাসীদের’ মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশসহ ৯ দেশের ‘বৈধ অভিবাসীদের’ মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
FILE PHOTO: FILE PHOTO: A Malaysian health quarantine officer waits for passengers at a thermal screening point in the international arrivals terminal of Kuala Lumpur International Airport in Sepang, Malaysia March 10, 2020. REUTERS/Lim Huey Teng/File Photo

করোনাকালে দীর্ঘ মেয়াদি অভিবাসনের পাসকার্ড থাকা প্রবাসীদেরও প্রবেশ করতে দিচ্ছে না মালয়েশিয়া। দেশটির নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ আরও ৯টি দেশকে যোগ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার মালয়েশিয়া সরকার জানায়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের পাস-কার্ডধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বৃহস্পতিবার জানানো হয়েছে, তালিকায় যুক্ত হচ্ছে আরও ৯টি দেশ। বাংলাদেশ বাদে বাকি আটটি দেশ হলো: যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।

রয়টার্স জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ভেতর স্থায়ী অভিবাসী এবং শিক্ষার্থীদেরও যুক্ত করা হবে।

মালয়েশিয়ায় এখন পর্যন্ত ৯ হাজার ৩৭৪ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২৮ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৩ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল পাঁচটা পর্যন্ত গোটা পৃথিবীতে ২ কোটি ৬২ লাখ ১০ হাজার ৭৩ নতুন এই রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৯৪৮ জন। মারা গেছেন ৮ লাখ ৬৮ হাজার ৩৮ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন