বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

সৌদিতে প্রবেশের অনুমতি পেল বাংলাদেশসহ ২৫ দেশ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় সৌদি আরবে ফিরে যেতে প্রবাসীদের আর কোনো বাধা থাকছে না। তুলে নেয়া হচ্ছে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা। ফলে দেশটিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশসহ ২৫টি দেশের প্রবাসীরা।

সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সৌদি গেজেট বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

দেশটির সিভিল অ্যাভিয়েশন জেনারেল অথোরিটি কিছু শর্তসাপেক্ষে এসব দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে।

সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের জারি করা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার জন্য বিমানযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকারি বিমান পরিবহন সংস্থা সৌদি এরাবিয়ান এয়ারলাইনস।

তবে প্রবাসীরা কবে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবেন, তার নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

এদিকে ২৫ দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও; নেই পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। এ ছাড়া নেই মালদ্বীপ, আফগানিস্তানের নামও।

অন্য দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, লেবানন, মরক্কো, তিউনিসিয়া, চীন, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, গ্রিস, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।

এ ২৫ দেশের নাগরিকেরা কিছু শর্ত পূরণ করে সৌদি আরবে ফিরে যেতে পারবেন।

সৌদি আরব ভ্রমণের জন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটি ফরম পূরণ করতে হবে। সেখানে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।

সৌদিতে ভ্রমণ করার সাতদিন আগে থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। মূলত পিসিআর দেয়ার চারদিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিনদিন পর পর্যন্ত এ কোয়ারেন্টাইনে থাকবে যাত্রীকে।

সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্বালনা অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। সৌদিতে আসার আট ঘণ্টার মধ্যে টাটামন অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে।

টাটামন অ্যাপের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং কোয়ারেন্টাইন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কভিড-১৯ এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করে জানাতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।

এদিকে সীমিত আকারে হজ পালনের পরবর্তী সময়ে দেশটিতে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। গত কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে ধারাবাহিকভাবে আক্রান্ত ও মৃত্যুর হার কমার বিপরীতে বেড়েছে সুস্থতার হার।

ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, টানা কয়েকদিন ধরে সৌদি আরবে আক্রান্তের সংখ্যা এখন এক হাজারের নিচে। বুধবার দেশটিতে নতুন করে মাত্র ৮১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৪৮৬ জন।

এ ছাড়া এদিন করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ২৭ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৯৫৬ জন।

দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২১ হাজার ২০ জন। এদের মধ্যে এক হাজার ৫২৩ জনের অবস্থা গুরুতর। তবে ২ লাখ ৯২ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE