1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেরি বন্ধ, ৬০০ টাকায় ট্রলারে মোটরসাইকেল পারাপার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ফেরি বন্ধ, ৬০০ টাকায় ট্রলারে মোটরসাইকেল পারাপার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ট্রলারে করে মোটরসাইকেল নিয়ে পদ্মানদী পার হচ্ছেন অধিকাংশ যাত্রী।

বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় এসে বিপাকে পড়েন মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষা করে পরে ট্রলারে করে পদ্মা পার হচ্ছেন তারা। ট্রলারে মোটরসাইকেল প্রতি ভাড়া নেওয়া হচ্ছে ৬ শত টাকা।

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিমুলিয়া ঘাট থেকে ক্যামেলিয়া ও কলমিলতা নামের দুটি ফেরি শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে রওনা হলে চ্যানেলমুখে এসে নাব্য সংকটের কারণে বাধাপ্রাপ্ত হয়।

ডুবোচর থাকায় ফেরি দুটি চ্যানেল অতিক্রম করতে না পেরে পুনরায় শিমুলিয়া ঘাটে ফিরে যায়। এরপর কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। এছাড়াও সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত গত শনিবার থেকে ১২ ঘণ্টা করে রাত্রিকালীন সময়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

তবে বৃহস্পতিবার আকস্মিকভাবে সকালে ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে ঢাকাগামী যাত্রীরা। পরিবহন, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল আরোহীদের ভিড় বাড়তে থাকে কাঁঠালবাড়ী ঘাটে। পরে মোটরসাইকেল আরোহীদের ট্রলারে করে পদ্মা পার হতে দেখা গেছে। মোটরসাইকেল আরোহীরা জানান, ভোর ৬টা থেকে ফেরি চলাচল করে থাকে। তবে আজ হঠাৎ করেই ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। ঢাকার উদ্দেশ্যে অনেক দূর থেকে এসেছি। পরে দেখি ট্রলারে মোটরসাইকেল ওঠাচ্ছে। ৬শত টাকা ভাড়া দিয়ে মোটরসাইকেল আরোহীরা ট্রলারে করে পদ্মা পার হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রলার চালক জানান, ফেরি বন্ধ। মোটরসাইকেল আরোহীদের নিয়েই শিমুলিয়ার উদ্দেশ্যে ট্রলার যাবে। মোটরসাইকেল আরোহীদের আগ্রহের কারণেই ট্রলারে করে তাদের পার করা হচ্ছে। বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় পণ্যবাহী পরিবহনের বেশ চাপ তৈরি হয়েছে। সকাল থেকে নাব্যতা সংকটের কারণে ফেরি বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা। অনেককেই ফিরে যেতে দেখা গেছে।

এদিকে গত শনিবার থেকেই নৌরুটে নাব্যতা সংকটের কারণে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ ছাড়া দিনে ছোট ৫/৬ টি ফেরি চলাচল করে। বৃহস্পতিবার নাব্যতা সংকটের কারণে দুটি মাঝারি ফেরি চ্যানেল অতিক্রম করতে না পারলে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী জানান, নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল করতে পারছে না। এ জন্য সকাল থেকে ফেরি বন্ধ রয়েছে। সকালে দুটি ফেরি চ্যানেল অতিক্রম করতে গেলে ডুবোচরে বাধাপ্রাপ্ত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন