1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চীনে রেস্টুরেন্ট ধসে ২৯ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

চীনে রেস্টুরেন্ট ধসে ২৯ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চীনের শানজি প্রদেশের জিয়াংফেন এলাকার একটি দু-তলা রেস্টুরেন্ট ধসে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। রোববার পর্যন্ত ঘটনাস্থল থেকে ২৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার রেস্টুরেন্টটির ভবন ধসে পড়ে। রোববার উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা সিনহুয়ায় বলা হয়েছে, জুজিয়াং রেস্টুরেন্টটি ধসে যাওয়ার সময় একটি জন্মদিনের পার্টি চলছিল।

ধ্বংসস্তূপ থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত কয়েক ডজন মানুষ; সাতজনের অবস্থা গুরুতর। তবে এদের মধ্যে কেউই প্রাণহানির হুমকিতে নেই।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন জানিয়েছে, রোববারের সকালের দিকে উদ্ধার কাজে ইতি টানা হয়েছে। তবে ভবন ধসের কারণ এখনো জানা যায়নি। কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার ঘটনাটি তদন্ত করে দেখবে।

এর আগে চলতি বছরের মার্চে চীনের কুয়ানজো শহরে একটি হোটেল ধসের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়; আহত হয় আরও ৪২ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন