1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব-৮ অভিযানে কুকরাইল ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

র‌্যাব-৮ অভিযানে কুকরাইল ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ২৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর সদর হতে
ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ২৩ আগস্ট ২০২০ইং তারিখ আনুমানিক বিকাল ১৩.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন কুকরাইল গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ আলম খান (২৮), পিতাঃ মৃত আঃ হাসেম খান, সাং-নয়াগাও, থানাঃ নবীনগর, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া, ২। মোঃ রাজন মন্ডল(২৫), পিতাঃ মোঃ নাসিম মন্ডল, সাং-সুতাইল, থানাঃ মিরপুর, জেলাঃ কুষ্টিয়া, উভয় এ/পি সাং-কুকরাইল, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুরদ্বয়’কে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এসময় আটককৃত ০১নং আসামী মোঃ আলম খান (২৮) এর নিকট হতে ২০০ পিস কথিত ইয়াবা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও ০১ টি সীমকার্ড এবং ০২নং আসামী মোঃ রাজন মন্ডল(২৫) এর নিকট হতে ১০২ পিস কথিত ইয়াবা উদ্ধার করেন। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়িয়া, কুষ্টিয়া জেলা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে মাদারীপুর জেলার সদর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন