1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুমিল্লায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

কুমিল্লায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৫২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরীফ আহমেদ মজুমদার,কুমিল্লা সংবাদদাতা।।
কুমিল্লায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ২৬ মার্চ সন্ধ্যা ৭টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক। শনিবার (২৮ মার্চ) দুপুর ২.৩০ মিনিটে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

ধর্ষিতা ঐ কিশোরীর বাড়ী কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা। সে বারপাড়া গ্রামে লিটন মিয়ার বাসায় ভাড়া থাকে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী লিটন মিয়া জানান, আমার বোনকে বারপাড়ার আনিস সহ আরো তিন যুবক খালি জায়গা থেকে তুলে নিয়ে এক বিল্ডিংয়ে প্রবেশ করে এবং সেখানে হাত পা বেধে ধর্ষন করে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে আমাদেরকে প্রানে মারার হুমকি প্রদর্শন করে। আমার বোনের অবস্থা খারাপ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ আমার বোনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করে। এখনো হাসপাতালে আমার বোন চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যেক্ষদর্শী আবুল কাশেম নামে এক যুবক জানান, আমি ঐ ভবনে ভাড়া থাকি। মেয়েটিকে জোরপূর্বক ৪টি ছেলে তুলে নিয়ে তাকে একটি রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে ফেলে। আধা ঘন্টা পরে তারা বের হয়ে আসে। পরে ঐ মেয়ের মুখ থেকে জানতে পারি আনিস নামে এক যুবক তাকে ধর্ষন করেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক জানান, ঘটনার পর স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করি। ভিকটিমের বড় ভাই থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন