1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিভ্রান্তির শিকার ববি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বিভ্রান্তির শিকার ববি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ১১৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিভ্রান্তিকর সংবাদের শিরোনাম হয়েছেন ববি। নায়িকার পক্ষ থেকে এ নিয়ে মন্তব্য না এলেও মুখ খুলেছেন চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু।

এক ফেইসবুক পোস্টে শুক্রবার বাবু জানান, ‘গুলশানের চামেলী’ নামের নির্মিতব্য সিনেমার নায়িকা ববি নন। বরং তাকে চূড়ান্ত তালিকায় রাখা ছবির নাম এখনো ঠিক হয়নি।

বাবু লেখেন, “সংবাদমাধ্যমে জড়িত সবাইকে বিনীতভাবে জানাচ্ছি যে, ‘গুলশানের চামেলী’ ছায়াছবির চিত্রনায়িকা নিয়ে প্রকাশিত সংবাদ, প্রযোজনা সংস্থার দৃষ্টিগোচর হয়েছে। প্রযোজনা সংস্থার বরাত দিয়ে আমি আপনাদের সবিনয়ে জানাতে চাই যে, ‘গুলশানের চামেলী’ ছায়াছবির জন্য চিত্রনায়িকা ববিকে নির্বাচন করা হয়নি।”

আরও বলেন, “গুলশানের চামেলী’ ছায়াছবির চিত্রনাট্য চূড়ান্ত করার পর নির্বাচিত নায়িকার নাম ঘোষণা করা হবে। চিত্রনায়িকা ববিকে যে ছবিটির জন্য চূড়ান্ত করা হয়েছে তার নাম এবং পরিচালক এখনো অনির্ধারিত।”

কয়েক দিন আগে কাছের মানুষদের নিয়ে জন্মদিন পালন করেন ববি। সেখানে প্রযোজক মো. ইকবালের উপস্থিতিতে নতুন ছবির কথা উঠে। এর পর আলোচনায় আসে ‘গুলশানের চামেলী’। সিনেমাটি পরিচালনা করছেন সৈকত নাসির। শোনা যাচ্ছে, চামেলী চরিত্রে প্রযোজকের প্রথম পছন্দ জয়া আহসান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন