1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গণমাধ্যমে কথা বলতে স্বাস্থ্যের কর্মকর্তাদের ডিজির অনুমতি লাগবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

গণমাধ্যমে কথা বলতে স্বাস্থ্যের কর্মকর্তাদের ডিজির অনুমতি লাগবে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গণমাধ্যমে কথা বলাসহ সাক্ষাৎকার ও টকশোতে অংশ নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের মহাপরিচালকের (ডিজি) কাছ থেকে অনুমতি নিতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সাক্ষাৎকার বা টকশোতে ন্যূনতম পরিচালক পর্যায়ের কর্মকর্তারা অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন প্রচারমাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশ নেন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়া এ সকল অনুষ্ঠানের বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়। এ কারণে প্রচারমাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে যথাযথ বিধি-বিধান থাকা উচিত। এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রদান, অনুষ্ঠানে অংশগ্রহণের আগে অধিদপ্তরের মহাপরিচালকের অনুমতি নিতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন