1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার, আক্রান্ত সাড়ে ৫ লাখ ছাড়ালো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার, আক্রান্ত সাড়ে ৫ লাখ ছাড়ালো

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৪৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় ২৫ হাজার ৩৫ জন মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ২৪৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন সোয়া লাখের বেশি মানুষ।

প্রতিদিন দ্রুতগতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৮৫ হাজার ৯০৬ জন, মারা গেছেন এক হাজার ৩০৭ জন। ইতালিতে মোট আক্রান্ত ৮০ হাজার ৫৮৯ জন, মারা গেছেন আট হাজার ২১৫ জন। স্পেনে মোট আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৯ জন, মারা গেছেন চার হাজার ৮৫৮ জন।

বাংলাদেশে নতুন আরও চার জন নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন।

কোভিড-১৯ রোগ থেকে বাদ যাচ্ছেন না বিশ্বের শীর্ষ রাজনীতিবিদরাও। গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার এ তালিকায় যোগ হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংককের নাম।

এদিকে এদিন দক্ষিণ আফ্রিকাসহ আরও কয়েকটি দেশ করোনাভাইরাসে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। যাতে বোঝা যাচ্ছে ভাইরাসটি তার জাল বিস্তার করে চলেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন