1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব -১০ এর পৃথক অভিযানে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ মাদক সহ ৫ জন গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

র‌্যাব -১০ এর পৃথক অভিযানে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ মাদক সহ ৫ জন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব -১০ এর পৃথক অভিযানে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবা এবং ফেনসিডিল সহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অদ্য ২০ আগষ্ট, ২০২০ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০৪.৫০ ঘটিকার সময় র‌্যাব -১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকা থেকে ১,৮৯৫ (এক হাজার আটশত পচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আরাফাত (২২), পিতা- মৃত আব্দুল জব্বার মিয়া, সাং- জি,পি,খ-৩৬, থানা- বাড্ডা, ঢাকা, ২। রবিউল হাসান রনি (২৪), পিতা- আব্দুল ওয়াদুদ, সাং- বৈকুন্ঠপুর (রহিম মাষ্টার বাড়ী), থানা- চাঁদখিল, জেলা- নোয়াখালী বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ও নগদ ৫১০/- (পাঁচশত দশ) টাকা জব্দ করা হয়।
এছাড়া গত ১৯ আগষ্ট, ২০২০ খ্রিঃ তারিখ ২০.২০ ঘটিকার সময় সিপিএসসি, র‌্যাব -১০ এর উপ-পরিচালক আলী রেজা রাব্বী এর নেতৃত্বে¡ একটি আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ভূতের বাড়ি সংলগ্ন ২৩/এ গোলাপবাগ বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিজানুর রহমান ওরফে রাব্বী (১৯), পিতাঃ- মিন্টু ব্যাপারী, মাতাঃ- রিতা বেগম, সাং- মোস্তফাপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে ১১৩ (একশত তের) পিস ইয়াবা সহ গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০২ টি মোবাইল জব্দ করা হয়
এছড়াও গত ১৯ আগষ্ট, ২০২০ খ্রিঃ তারিখ ২২.৪৫ ঘটিকায় র‌্যাব -১০ সিপিসি-২, কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার এডি আমিনুল ইসলাম এর নেতৃত্বে, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন খেজুরবাগ মন্দির রোড এলাকায় অভিযান পরিচালনা করিয়া মোঃ আবু সাইদ শিশির (৩৪), পিতা-মৃত আবুল হোসেন, সাং-উত্তর রাঢ়িখাল, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল জব্দ করা হয় এবং একই দিন ২৩.৪০ ঘটিকায় একই অফিসারের নেতৃত্বে, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকায় অভিযান পরিচালনা করিয়া প্রবীর মজুমদার (৫০), পিতা- মৃত রাধারঞ্জন মজুমদার, সাং-খেজুরবাগ, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে ৪৮ ফেন্সিডিল সহ গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ও নগদ ৫,০০/- টাকা জব্দ করা হয়।
প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা সহ এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন