1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শ্যামপুর ও কামরাঙ্গীরচর মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

শ্যামপুর ও কামরাঙ্গীরচর মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‍্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর শ্যামপুর ও কামরাঙ্গীরচর এলাকা হতে চোরাই মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত ১৭/০৮/২০২০ ইং তারিখ ১৮.৩০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি ও সহকারী পুলিশ সুপার শাহিনুর চৌধুরী এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শাহিন শেখ, পিতা- নুরু শেখ, গ্রাম- পার গেন্ডারিয়া (কানা পট্টি), থানা – দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে ৫৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ও নগদ ৪০০০/- টাকা জব্দ করা হয়।

এছাড়াও অপর একটি অভিযানে গত ১৭ আগষ্ট ২০২০ ইং তারিখ ১৭.৩০ ঘটিকার সময় সিপিসি-৩, র‍্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ রেজাউল করিম, পিপিএম এর নেতৃত্বে, রাজধানীর
ঢাকার চকবাজার থানাধীন কচি ময়দান মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রাব্বি @ চকলেট রাব্বি (২৪), পিতা-মৃত নিজাম উদ্দিন খান, সাং-
বাসা নং-৬৪/৪ কাজি রিয়াজ উদ্দিন রোড, পোস্তা, থানা-চকবাজার, ডিএমপি
ঢাকা বলে জানা যায়। এ সময় তাঁর নিকট হতে নগদ ১টি মোবাইল ফোন জব্দ করা হয় ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন