1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে পথে লাশ হন ৮ জন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে পথে লাশ হন ৮ জন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের ৩ জনসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আত্মীয়ের জানাজায় অংশ নিতে শেরপুরের নালিতাবাড়ী যাওয়ার পথে মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন।

নিহতরা হলেন- শামসুল হক (৬৫), নবী হোসেন (৩০), মিলুয়ারা বেগম (৫৫), রিপা খাতুন (৩০), রেজিয়া খাতুন (৫৩), পারুল আক্তার (৫০), বেগম (৩০), বুবলি আক্তার (৭)।

ওসি ইমারত হোসেন জানান, আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাচ্ছিলেন স্বজনরা। পথে ফুলপুর ছনধরা ইউনিয়নের বাঁশাটি গ্রামে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় তাদের বহনকারী মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একই পরিবারেরই তিন সদস্য রয়েছেন। তারা হলেন- শাহজাহানের মা (মিলুয়ারা বেগম), স্ত্রী (বেগম), ও মেয়ে (বুলবুলি)।

দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ছয়জনকে।

জীবিতরা হলেন- শাহজাহান (৪০), শারফুল (৩৬), মিজান (২৮), হাবিব (৫৫), রাজু (২৭), রতন (৫৫)।

জানা গেছে, শাহজাহান ও শারফুলের খালাতো ভাই হাসেম এর জানাজায় যাচ্ছিলেন সবাই।

নিহতদের বাড়ি ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলায়। তারা সবাই আত্মীয়-স্বজন বলে জানা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন