1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিকিনওহাটা গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

সিকিনওহাটা গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর সদর হতে
গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ১৭ জুলাই ২০২০ইং তারিখ সকাল আনুমানিক ০৯.১৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন সিকিনওহাটা গ্রামে অভিযান পরিচালনা করে ১। আলামিন মাতুব্বর(২৬), পিতাঃ নজরুল মাতুব্বর, সাং-সিকিচানমাঝি, থানাঃ মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৭৭০ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০২টি সীমকার্ড উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন