1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কালকিনিতে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর)
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি (ভূরঘাটা) বাজারে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে আজ রোববার সকালে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জুম এ্যাপের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এম.পি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এস.এম.হানিফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামসহ যবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা। এসময় বক্তারা বঙ্গবন্ধুর শোষণমুক্ত সোনার বাংলা গড়ার শপথ গ্রহন করেন। এবং বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবী যানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন