1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৫০ হাজার পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করবে ডিএসসিসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

৫০ হাজার পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করবে ডিএসসিসি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ১১৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে নিম্ন আয়ের এবং হতদরিদ্র ৫০ হাজার পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শুক্রবার গুলিস্তান এলাকায় জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিদর্শনে এসে মেয়র এ ঘোষণা দেন। তিনি বলেন, শনিবার থেকে এ খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হবে। সিটি করপোরেশনের কোষাগার থেকে এর ব্যয় নির্বাহ করা হবে।

এ সময় দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান সাঈদ খোকন।

তিনি বলেন, কোনো নাগরিক যদি বাসা থেকে আমাদের হটলাইনে ফোন করে তিনি খাবার সংকটে রয়েছেন বলে জানান, তাহলে আমরা তার বাসায় খাবার পৌঁছে দেব। এ জন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।

নগরবাসীর হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে ডিএসসিসির সাতজন ম্যাজিস্ট্রেট নিয়ে গঠিত একটি কমিটি কাজ করছে জানিয়ে মেয়র বলেন, আমি আমার সম্মানিত নগরবাসীদের আহ্বান জানাব তারা যেন বাড়ি থেকে বের না হন।

এ সময় শতাধিক রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থও বিতরণ করেন মেয়র খোকন। তিনি বলেন, আমার মেয়াদ থাকুক আর নাই থাকুক আমি সব সময় নগরবাসীর পাশে আছি এবং থাকব। আপনারা আমাকে সব সময় পাশে পাবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন