1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দক্ষিণ কেরাণীগঞ্জ হতে ১ টি বিদেশী পিস্তলসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

দক্ষিণ কেরাণীগঞ্জ হতে ১ টি বিদেশী পিস্তলসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।।
র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে ঢাকা জেলাধীন দক্ষিণ কেরাণীগঞ্জ হতে ০১ টি বিদেশী পিস্তলসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ॥

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, খুনী, ধর্ষক, দেশাদ্রোহী, সাইবার অপরাধী, প্রতারক, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১১ আগস্ট, ২০২০ ইং তারিখ আনুমানিক ১৫:২০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিএসসি এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কস্থ হযরত কদম আলী মাস্তান (রঃ) পাক দরবার শরিফ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তলসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম যথাক্রমে ১। বাবু মোড়ল (৩৮), পিতা- ইউনুছ মোড়ল, স্থায়ী সাং- পাচ্চর, থানা- শিবচর, জেলা- মাদারীপুর, ২। মোঃ শিশির খান (২১), পিতা- মোঃ আকরাম খান, স্থায়ী সাং- উত্তর কামারগাঁও, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১ টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি, ০১ টি প্রাইভেট কার, ০২ টি মোবাইল এবং নগদ ৪,০০৫/- টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় ধৃত আসামিদ্বয় সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য। তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে চাঁদাবাজি, অবৈধ দখলদারি, দস্যুতা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে।

ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন