1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কে সংঘর্ষ, আহত ৮, আটক ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কে সংঘর্ষ, আহত ৮, আটক ২

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮ জন। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সহ-সম্পাদক ও লাইভনিউজ২৪বিডি ব্যবস্থাপনা সম্পাদকের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার পাকদী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে পাকদী এলাকার তুষার সরদারের সাথে পাশের থানতলী এলাকার মিঠুন খলিফার সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে দুইপক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৮ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।
সাংবাদিক সাইফুল ইসলাম জানান, আমি সাংবাদিকগতার পাশাপাশি একটি নতুন ঔষধের ফার্মেসীর দোকান দিয়ে ব্যবসা শুরু করেছি কিন্ত কোন কথা নেই বার্তা নেই আমার দোকানে এসে কুপিয়ে ভাংচুর শুরু করে দিয়েছে। আমার দোকানের মালামাল নস্টসহ লুট করে নিয়ে গেছে। আমি এই ঘটনার দ্রুত তদন্ত ও অপরাধীর বিচারসহ ক্ষতিপূরণ চাই।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন