1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব-৮ অভিযান সরকারী আদেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৯ জন ব্যক্তি আটক ও অর্থদন্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

র‌্যাব-৮ অভিযান সরকারী আদেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৯ জন ব্যক্তি আটক ও অর্থদন্ড

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ১১৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।।
র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর সদর ধানাধীন জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে সরকারী আদেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৯ জন ব্যক্তি আটক ও অর্থদন্ড প্রদান।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামও স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম নেতৃত্বে অদ্য ১১ আগস্ট ২০২০ইং তারিখ মাদারীপুর জেলার সদর থানাধীন জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় ১২.৩০ ঘটিকা হতে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদারীপুর জেলার সদর থানাধীন জেলা প্রশাসকের কার্যালয় এলাকার কতিপয় ব্যবসায়ী ও পথচারীগণ সরকারী আদেশ অমান্য করে মাস্ক বিহীন দোকান খোলা রেখে বিক্রয় কার্যক্রম চালানো এবং পথচারীগণ মাস্ক বিহীন চলাফেরা করার অপরাধে ১। নাইম মাতুব্বর (৩০), পিতাঃ আবু খালেক মাতুব্বর, সাং-মোস্তফাপুর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ২। প্রলয় বৈদ্য(২৫), পিতাঃ মরু বৈদ্য, সাং-উল্লাপাড়া, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুর, ৩। সোহাগ মল্লিক(২৭), পিতাঃ জয়নাল মল্লিক, সাং-মোস্তফাপুর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ৪। আল আমিন হাওলাদার(৩৭), পিতাঃ আঃ রাজ্জাক হাওলাদার, সাং তালতলা, থানঃ সদর, জেলাঃ মাদারীপুর, ৫। সোহেল ব্যাপারী(২১), পিতাঃ আঃ রশিদ ব্যাপারী, সাং-চরনচনা, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ৬। হারুন ব্যাপারী(৩৬), পিতাঃ হায়দার ব্যাপারী, সাংধুলগ্রাম, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর, ৭। সুবোধ পাল(২২), পিতাঃ নির্বাণ পাল, সাং-রাজকাহন, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল, ৮। বাবুল তালুকদার(৩৮), পিতাঃ মোঃ হাশেম তালুকদার, জেলাঃ মাদারীপুর, ৯। মিহির(২৬), পিতাঃ আবু সাইদ, সাং বাড়ৈরপাশা, থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা, ১০। রোমান হোসাইন(৩০), পিতাঃ আব্দুল হাই শিকদার, সাং-কয়ারিয়া, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর, ১১। মোঃ রবিউল(৪৫), পিতাঃ দেলোয়ার বিশ্বাস, সাং- বাকেরগঞ্জ, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল, ১২। আব্দুর রাজ্জাক হাওলাদার(৩৯), পিতাঃ মোসলেম মাতুব্বর, সাং-কয়ারিয়া, থানাঃকালকিনি, জেলাঃ মাদারীপুর, ১৩। মোঃ সোহাগ(৩২), পিতাঃ দেলোয়ার, সাং-চর মাথাইল, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর, ১৪। খালিদ ইবনে জামান(২২), পিতাঃ নুরুজ্জামান, সাং-১নং ওয়ার্ড, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর ১৫। রুহুল আমিন (৩৫) পিতাঃ আব্দুল রশিদ সাং বেতাব থানাঃ সদর, জেলাঃ ফরিদপুর, ১৬। হাচান, পিতাঃ তোতা বিশ্বাস, সাং-চুয়াডাঙ্গা, জেলাঃ চুয়াডাঙ্গা, জেলাঃ চুয়াডাঙ্গা, ১৭। কামরুল হাওলাদার, পিতাঃ জাকির হাওলাদার, সাং-পেয়ারাপুর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ১৮। মোঃ পারভেজ, পিতাঃ নুরুদ্দীন গাজী, সাং-ভদ্রখোলা, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুর, ১৯। আকিব আহমেদ, পিতাঃ সরোয়ার হোসেন, সাং-ঝিকরহাটি, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুরদেরকে আটক করেন। আটককৃত ব্যক্তিদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড, রহিমা খাতুন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোছাঃ লৎফুন নাহার নাজীম, অতিরিক্ত জেলা প্রশাসক, এবং জনাব মোঃ মাহবুবুল হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়, মাদারীপুর এর উপস্থিতিতে দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় সর্বমোট ৪,২০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন। জরিমানা আদায়পূর্বক আটককৃত ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে এধরনের কর্মকান্ড না করার জন্য সতর্ক করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন