1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে মাঠে একযোগে ১৪টি ভ্রাম্যমাণ আদালত, ১৭৮০০ জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে মাঠে একযোগে ১৪টি ভ্রাম্যমাণ আদালত, ১৭৮০০ জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ১২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে একযোগে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালতের ১৪টি দল। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুনের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয় এই ভ্রাম্যমাণ আদালত। এতে ২৭টি মামলায় ৭৮০০ জরিমানা আদায় করা হয়।

তাদের সাথে যোগ দেন জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বনিক সমিতির নেতারা। এ সময় হাটবাজার ও রাস্তাঘাটে শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করেন। যারা মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের মাস্ক পড়িয়ে সর্তক করছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এছাড়া উপজেলাগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্তক করা হয়। এ সময় কঠোর হুশিয়ারি দিয়ে প্রশাসন জানায় আগামীকাল (বুধবার) থেকে মাস্ক ছাড়া সব ধরনের সার্ভিস বন্ধ থাকবে। কোন দোকানে মাস্ক ছাড়া কেনাবেচা করা যাবেনা। এই ব্যতয় ঘটছে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভুইয়া, স্থানীয় জনপ্রতিনিধি।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, স্বাস্থ্যবিধি না মেনে কেউ দোকান খুললে সেই দোকান স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। এ ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসন, বনিক সমিতি ও পৌরসভা যৌথ উদ্যোগ নিয়েছে।

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন বলেন, কোন অবস্থাতেই মাস্কছাড়া বাইরে চলাফেরা করা যাবেনা। এমনকি দোকানেও কেনাবেচা করা যাবেনা। এর ব্যতয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন