1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে, বিপদমুক্ত নন প্রণব মুখার্জি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে, বিপদমুক্ত নন প্রণব মুখার্জি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ১২৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
প্রণব মুখার্জি ২০১২ সাল থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন

এখনো পুরোপুরি বিপদমুক্ত নন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার রাতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। তারপর থেকেই রয়েছেন ভেন্টিলেশনে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রবিবার রাতে দিল্লির বাসভবনের বাথরুমে পড়ে মাথায় আঘাত পান প্রণব। সোমবার সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার করে জমে থাকা রক্ত বের করে ফেলা হয়। কিন্তু ৮৪ বছরের প্রণব করোনা আক্রান্ত। রয়েছে হার্টের সমস্যাও। তাই আপাতত রাখা হয়েছে ভেন্টিলেশনে। আগামী ৯৬ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

প্রণব মুখার্জির পারিবারিক সূত্র জানায়, রবিবার রাতে তিনি বাড়িতে বাথরুমে পড়ে যান। তাতে মাথায় ও হাতে চোট পান। চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা করে ওষুধপত্র দিয়ে যান। রাতে তিনি ঘুমিয়েও ছিলেন। সকালে ডান হাত নাড়াতে সমস্যা হচ্ছিল। শরীর অবশ লাগছে বলেও জানান। এরপরেই প্রণবকে আর আর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই জানা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং কিছু সেলও ড্যামেজ হয়েছে।

পরিবারের অনুমতি নিয়ে চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। অন্য সব পরীক্ষার সঙ্গেই নিয়ম মেনে করোনা পরীক্ষা করা হয়। তাতে কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

সোমবার রাত আটটা নাগাদ প্রণবের অস্ত্রোপচার সম্পন্ন হয়। আগামী কয়েক দিন তিনি এই সেনা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। অস্ত্রোপচারের পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ৯৬ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। তার আগে চিকিৎসকেরা তাকে সংকটমুক্ত বলে ঘোষণা করতে পারছেন না।

এ দিকে প্রণবের কভিড পজিটিভ ধরা পড়ায় তার রাজাজি মার্গের সরকারি বাসভবনের সব পরিচারক এবং সেখানে থাকা দপ্তরের কর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে।

প্রণব মুখার্জি ২০১২ সাল থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি হন কংগ্রেসের এই প্রবীণ নেতা।

এ দিকে প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পটে পরিণত হওয়া ভারতে শনাক্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন এখন পর্যন্ত সাড়ে ৪৪ হাজার মানুষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন