1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বুধবার থেকে শুরু হচ্ছে হাইকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

বুধবার থেকে শুরু হচ্ছে হাইকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা পরিস্থিতির কারণে চার মাস বন্ধ থাকার পর আগামী বুধবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার এ লক্ষ্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন বলে জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে, নিয়মিত আদালতের পাশাপাশি হাইকোর্টে ৩৫ টি ভার্চুয়াল বেঞ্চে তথ্য-প্রযুক্তির মাধ্যমেও বিচারকাজ পরিচালিত হবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে গত মার্চের শেষ থেকে সরকারি ছুটি ঘোষণার পর অন্যান্য প্রতিষ্ঠানের মতো উচ্চ ও অধস্তন আদালতের বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত ৩০ মে সরকার ঘোষিত ছুটি আর বাড়ানো না হলেও আদালতের বিচার কার্যক্রম বন্ধই থাকে। তবে, গত ১১ মে থেকে উচ্চ ও অধস্তন আদালতে সীমিত পরিসরে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম শুরু হয়। এর মধ্যে অধস্তন আদালতে শুধু জামিন শুনানি ও আদেশ হয়। পর্যায়ক্রমে ফৌজদারি মামলায় আত্মসমর্পণ ছাড়াও অধস্তন আদালতে দেওয়ানি ও অন্যান্য মামলার আবেদন গ্রহণের আদেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই মধ্যে জীবিকার তাগিদে নিয়মিত আদালত চালুর দাবিতে সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন জেলায় আইনজীবীরা কর্মসূচি পালন করেন। প্রধান বিচারপতির নির্দেশক্রমে গত ৫ আগস্ট থেকে অধস্তন আদালতে বিচার কার্যক্রম শুরু হয়েছে। গত ৬ আগস্ট প্রধান বিচারপতির সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় উচ্চ আদালতে শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল এ দুই পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।

প্রধান বিচারপতির সিদ্ধান্ত অনুযায়ী, যে ১৮ টি বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ হবে- বিচারপতি একে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ, বিচারপতি মো. আতাউর রহমান খান (একক বেঞ্চ), বিচারপতি শেখ আবদুল আউয়াল (একক বেঞ্চ), বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি মো. খুরশীদ আলম সরকার (একক বেঞ্চ), বিচারপতি জাফর আহমেদ (একক বেঞ্চ) ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (একক বেঞ্চ)।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন