1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৫জন আহত বাড়ী-ঘর ভাংচুর থানায় মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শিবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৫জন আহত বাড়ী-ঘর ভাংচুর থানায় মামলা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৩৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জে এক কৃষককে মারপিট ও বাড়ী-ঘর ভাংচুরের ঘটনায় রবিবার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের চন্দনপুর গ্রামের মোঃ জামাল উদ্দিন এর পুত্র কৃষক সেলিম হোসেন এর সহিত একই গ্রামের মৃত: বিরাজ উদ্দিন এর ছেলে মোঃ আফজাল হোসেন প্রাং (৫৫) গংদের সহিত জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এর এক পর্যায়ে গত ০৮ আগষ্ট সকাল ৮ টায় সময় কৃষক সেলিম তার গ্রামের পার্শ্বে জমিতে সার প্রয়োগ করে বাড়িতে ফিরার সময় আফজাল হোসেন এর বাড়ির সামনে পৌছামাত্র পূর্ব পরিকল্পিত ভাবে আফজাল সহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কৃষক সেলিমের পথ রোধ করে বেধরক মারপিট করতে থাকে। উক্ত ঘটনায় প্রতি পক্ষের লোকজন প্রতিবাদ করিলে দুই পক্ষে মধ্যে ব্যপক সংঘর্ষ সংঘটিত হয়।এসময় সেলিম চিৎকার করতে থাকিলে তার পিতা জামাল উদ্দিন, তার চাচা হযরত আলী, মা সালেহা বিবি, ফজলু মিয়া এবং মাজেদ আলী আগিয়া আসিলে তাদেরকে মারপিট করে গুরতর আহত করে। আহতদের শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এদের মধ্যে ফজলু মিয়া ও মাজেদ আলীর অবস্থা অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। তাদের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় সেলিম বাদী হয়ে ১৪ জন আসামী করে শিবগঞ্জ থানায় একজি মামলা দায়ের করেন। সেলিম জানান, আফজাল ও তার বাহিনী এলাকার কুখ্যাত সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা অন্যের জমি দখলসহ বিভিন্ন অপকর্মের সহিত জড়িত। তাদের হামলায় আহত ব্যক্তিদের বাড়ী-ঘর ভাংচুর করা হয়। তারা খারাপ প্রকৃতির লোক হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, দু’পক্ষের সংঘর্ষ ও বাড়ী-ঘর ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে শামছুল ইসলাম গান্ডারী নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদেরকে আটক করার জন্য পুলিশ তৎপর রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন