1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় স্বেচ্ছায় বালুর বস্তা ফেলছেন সমাজসেবক রেজাউল হক টিপু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মাদারীপুরে পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় স্বেচ্ছায় বালুর বস্তা ফেলছেন সমাজসেবক রেজাউল হক টিপু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ১১৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি ॥

পদ্মা, আড়িয়াল খাঁ ও কুমার নদে পানি বৃদ্ধি পাওয়া ও বৃষ্টিতে শহরের অনেক সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তেমনি মাদারীপুর শহরের ২নং শকুনী এলাকার জনবহুল শাখা সড়কে কয়েক বছর ধরেই একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। ফলে এই সড়কের সাধারণ মানুষকে পড়তে হয় ভোগান্তিতে।
ঐ ভোগান্তি কমাতে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রেজাউল হক টিপুর উদ্যোগে বালুর বস্তা ফেলা হচ্ছে। মাদারীপুর শহরের ৬ নং ওয়ার্ডের ২নং শকুনীর বেশ কয়েকটি শাখা সড়কে প্রায় ৮শ’ বালুর ব্যাগ ফেলে যাতায়তের ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচি অব্যহত থাকবে বলে জানা যায়।
এলাকাবাসী জানান, রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় অনেক সমস্যা হচ্ছিল। এখন আমাদের কিছুটা হলেও সমস্যা দুর হলো।
সমাজসেবক মো. রেজাউল হক টিপু বলেন, বন্যা, মহামারিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। প্রয়োজন অনুযায়ী সারা জীবন মানুষের জন্য কাজ করে যাবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন