1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভারতের অন্ধ্রপ্রদেশে করোনা সেন্টারে আগুনে নিহত ৭ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

ভারতের অন্ধ্রপ্রদেশে করোনা সেন্টারে আগুনে নিহত ৭

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভারতের অন্ধ্রপ্রদেশের একটি করোনা সেন্টারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।

এই সময় জানায়, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডায় একটি হোটেলকে স্থানীয় হাসপাতাল কভিড সেন্টার হিসেবে ব্যবহার করছিল। সেখানে স্থানীয় সময় ভোর ৫টার দিকে আগুন লাগে।

কীভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

পুলিশ সূত্র জানায়, অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করে হয়েছে ৩০ জন রোগীকে।

দমকল বাহিনীর তৎপরতায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে দমকল বিভাগ।

এর আগে গত বৃহস্পতিবার গুজরাটের এক কোয়ারেন্টাইন সেন্টারে শর্টসার্কিট থেকে লাগা আগুনে আটজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন হটস্পটে পরিণত হয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ২১ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন সাড়ে ৪৩ হাজারে বেশি। রোগীদের জায়গা সংকুলান না হওয়ায় অনেক স্থাপনাকে অস্থায়ী করোনা সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন