1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অবসরপ্রাপ্ত সেনাদের ‘দখলে‘ লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

অবসরপ্রাপ্ত সেনাদের ‘দখলে‘ লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লেবানিজ আর্মির অবসরপ্রাপ্ত কয়েক জন অফিসারের নেতৃত্বে একদল আন্দোলনকারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দখলের ঘোষণা দিয়েছে।

এএফপি জানিয়েছে, শনিবার ধারাবাহিক বিক্ষোভের পর বিক্ষোভকারীরা মন্ত্রণালয়ের ভবনে ঢুকে পড়েন।

বৈরুতের প্রাণকেন্দ্রে অবস্থিত মন্ত্রণালয়টি প্রায় ২০০ মানুষ ঘেরাও করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

দখলের এই ঘটনা দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ভবনের সামনে দাঁড়িয়ে সাবেক সেনা কর্মকর্তা সামি রামমাহ হ্যান্ডমাইকে বলেন, ‘বিপ্লবের অংশ হিসেবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দখল করছি। লেবাননের ভারাক্রান্ত সব মানুষ দুর্নীতির বিচার চায়।’

বিক্ষোভকারীদের আরেকটি দল লেবাননের অ্যাসোসিয়েশন ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা করে।

বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। বিস্ফোরণের ওই ঘটনায় ১৫৮ জন নিহতের পাশাপাশি ৬ হাজার আহত হয়েছেন।

সামি রামমাহ আরব দেশগুলোকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আরব লিগসহ সব মিত্র দেশগুলোকে আমাদের এই বিপ্লবকে লেবাননের সত্যিকারের প্রতিনিধি হিসেবে বিবেচনার আহ্বান জানাচ্ছি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন