1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুমিল্লায় খুন হওয়া কিশোরের লাশ মহাসড়ক থেকে উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

কুমিল্লায় খুন হওয়া কিশোরের লাশ মহাসড়ক থেকে উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৪৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা সংবাদদাতা।।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মো. বিল্লাল হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রথমে পুলিশ ধারণা করেছিল, ওই কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় মরদেহে আঘাতের চিহ্ন দেখে পুলিশ নিশ্চিত হয় যে এটি দুর্ঘটনা নয়, খুন। হত্যার পর ওই কিশোরের মরদেহ ফেলে রাখা হয় মহাসড়কের পাশে। শুক্রবার (২৭ মার্চ) ভোর ৪টার দিকে মরদেহটি উদ্ধারের পর সকাল ৯টার দিকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিল্লাল উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়ণসার গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক। তিনি জানান, ঘটনাটি প্রথমে সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে জানা গেছে, এটি খুন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন