1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে চীনা ভ্যাকসিনের ট্রায়াল চালাতে আইসিডিডিআর’বির আবেদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দেশে চীনা ভ্যাকসিনের ট্রায়াল চালাতে আইসিডিডিআর’বির আবেদন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে চীনের একটি কোম্পানির করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চালাতে সরকারের কাছে আবেদন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে বাংলাদেশ (আইসিডিডিআর’বি)।

চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেড কোম্পানির তৈরি কভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন সাতটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর ট্রায়াল চালানো হবে।

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান মঙ্গলবার সাংবাদিকদের জানান, ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীর ওপর ভ্যাকসিনের ট্রায়াল চালানোর আইসিডিডিআর’বির আবেদন শিগগিরই মূল্যায়ন করা হবে।

এর আগে গত ২০ জুলাই দেশে চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের নৈতিক অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

সিনোভ্যাক জানুয়ারিতে করোনাভ্যাক নামের এই কভিড-১৯ প্রতিরোধী এই ভ্যাকসিন আবিষ্কার করে। অনুমোদন পাওয়ার পর এপ্রিলে প্রথম এবং দ্বিতীয় ধাপের ট্রায়াল চালানো হয়। ব্রাজিল এবং আমিরাতে তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে।

ভ্যাকসিনের ট্রায়ালে সাধারণত তিনটি ধাপ অনুসরণ করা হয়। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ বেশি চ্যালেঞ্জিং। এখানে ভ্যাকসিনটি কতটুকু কার্যকর এবং শরীরের জন্য নিরাপদ তা নিশ্চিত করা হয়। এছাড়া অধিক সংখ্যক মানুষের ওপর এ পরীক্ষা চালানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন