1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদের দিনে সন্ত্রাসী হামলার শিকার ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

ঈদের দিনে সন্ত্রাসী হামলার শিকার ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ১২১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মৌলভীবাজার সংবাদদাতা ::
কুলাউড়ায় ঈদ উল আযহার নামাজ প‌ড়ে বা‌ড়ি‌তে ফেরার পর স্থানীয়দের সা‌থে কুশল বি‌নিময়কা‌লে ‘পূর্বপ‌রিক‌ল্পিত’ সন্ত্রাসী হামলার শিকার হ‌য়ে‌ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সাঈদ খান শাওন।

শনিবার (১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে একজনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

সাঈদ খান শাওন জানিয়েছেন, কুলাউড়া শহরের দক্ষিনবাজার জামে মসজিদে পবিত্র ইদুল আযহার নামাজ আদায় করে চাতলগাঁওস্থ নিজ বাড়িতে গিয়ে পরিবারের সবার সাথে কিছু সময় ছিলেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মুরব্বি ইসহাক আলীর সাথে ইদের কুশল বিনিময় করে নিজ ঘরে ফেরার পথে ইসহাক আলীর বাড়ির গেইটের সামনে হটাৎ করে স্থানীয় বাসিন্দা শিবলু ও তার দুই ছেলে ইমন, সায়মন, শিবলুর ভাই লেবু মিয়া ও তার ছেলে রাব্বি শাওনকে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালালে শাওন গুরুতর আহত হয়েছেন বলেও জানান।

পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন শাওনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরভি সেন ‘টেষ্টের’ জন্য মুসলিম এইড হাসপাতালে পাঠান। পরে তাকে চিকিৎসকের পরামর্শে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান এবং ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, হামলায় আহত শাওনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হামলার ঘটনায় শিবলুর বাড়ি থেকে তাঁর ছেলে ইমনকে আটক করা হয়েছে। বাকী আসামিদেরও আটকের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন