1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঠাকুরগাঁওয়ে কুরবানির ষাঁড়ের পেটে বাছুর! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

ঠাকুরগাঁওয়ে কুরবানির ষাঁড়ের পেটে বাছুর!

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৪৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামে কুরবানি দেয়া ষাঁড়ের পেটে একটি বাচ্চা পাওয়া গেছে।

শনিবার (১ আগষ্ট ) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামের মোজাম্মেল নামে এক ব্যক্তির বাসায় ষাঁড়টি কোরবানি দেয়ার পর পেটের ভেতর থেকে গরুর বাছুরটি পাওয়া যায়। এ নিয়ে এলাকায় হৈ চৈ শুরু হয়।

স্থানীয়রা জানান, গাভী হলে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হতো কিন্তু ষাঁড়ের পেটে বাছুর সত্যিই মানুষকে অবাক করেছে। আমরা ভাবতে পারছি না এটা কি করে সম্ভব।

মোজাম্মেল হক বলেন, ওই উপজেলার দলপতিপুর আইয়ুব আলীর কাছ থেকে ৬৩ হাজার টাকা মূল্যে কুরবানির জন্য ষাঁড়টি ক্রয় করেন তিনি। আজ সকালে ষাঁড়টি কুরবানির জন্য জবাই করে। পরে ভুঁড়ি পরিষ্কার করতে গেলে ভেতর থেকে একটি বাছুর বের হয়ে আসে।

ষাঁড়ের পেটে বাছুরের খবর মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে বাছুরটি এক নজর দেখতে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন