1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করল আরব আমিরাত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

এবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করল আরব আমিরাত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৩৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
(FILES) A file photo taken on November 12, 2019 as a handout picture obtained from the media office of the Barakah Nuclear Power Plant on February 13, shows a general view of the power plant in the Gharbiya region of Abu Dhabi on the Gulf coastline about 50 kilometres west of Ruwais. - The United Arab Emirates on August 1, 2020 announced the startup of its Barakah nuclear power plant, a first for the Arab world. (Photo by - / Barakah Nuclear Power Plant / AFP) / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO /Barakah Nuclear Power Plant" - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলগ্রহে নভোযান পাঠানোর রেশ না কাটতেই আরেক চমকপ্রদ ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে তেল সমৃদ্ধ দেশটির সরকার।

শনিবার আরব আমিরাত কর্তৃপক্ষ তাদের বারাকাহ পারমাণবিক শক্তি কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটিতে নিযুক্ত আন্তর্জাতিক এটমিক এনার্জি এজেন্সির প্রতিনিধি হামাদ আলকাবিও বিষয়টি নিশ্চিত করেছেন।

“সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক শক্তিকেন্দ্রের প্রথম চুল্লিটি খুবই সতর্কতার সঙ্গে সফলভাবে চালু করা হয়েছে। দেশটির জন্য নতুন শক্তির উৎস সন্ধানে এটা একটি ঐতিহাসিক মাইলফলক। ”

সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম টুইটারে জানিয়েছেন, বারাকাহ পারমাণবিক শক্তিকেন্দ্রের প্রথম চুল্লিতে ‘সফলভাবে জ্বালানি লোড করা’ হয়েছে এবং এর পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে’।

“এনার্জি সেক্টর এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত ঐতিহাসিক এই অর্জনের খবর প্রকাশ করায় অভিনন্দন। ”

এর আগে গত মাসে মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গলগ্রহে নভোযান পাঠায় আরব আমিরাত। ৫ কোটি ৫০ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ রক্তিমগ্রহ মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর কথা তাদের ‘হোপ’ নামের নভোযানটির। ওই বছরই একীভূত হওয়ার ৫০ বছর পূর্ণ করবে আরব আমিরাত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন