1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর ১১জন প্রবাসীর অর্থয়ানে অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও ঈদের পোশাক বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মাদারীপুর ১১জন প্রবাসীর অর্থয়ানে অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও ঈদের পোশাক বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ১২৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে সেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় পাকদী নবীন যুব সংঘের উদ্যোগে ইতালী ও গ্রীস ও সৌদিআরব ও দুবাইসহ ১১জন প্রবাসী ও মাদারীপুর ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলারের আর্থিক সহযোগিতায়  শুক্রবার দুপুরে ২শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী এবং ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।

গ্রীস প্রবাসী আনোয়ার দেওয়ান, ইতালী প্রবাসী জনি মিয়া, ফিরোজ কামাল, রহুল আমিন ফরাজী, হান্নান হাওলাদার, রনি তালুকদার, লিয়াকত হোসেন আবির, সৌদি প্রবাসী নুর হোসেন জুয়েল, খালেদ ওসমান মুন্সি, সাইদুল হক ফরাজী, দুবাই প্রবাসী আমিনুল ইসলাম আমিন ও মাদারীপুর ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলার মো. জাকির হোসেন হাওলাদারের আর্থিক সহযোগীতায় প্রতিবছরের ন্যায় মাদারীপুর সদর উপজেলার ৭নং ওয়ার্ডের অসহায় দিনমজুর পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী এবং ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
পাকদী নবীন যুব সংঘের সভাপতি সাব্বির হক ফরাজীর ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে, সাধারন সম্পাদক ইকবাল মাহামুদের পরিচালনায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন হাওলাদার। শিক্ষক লিটন ফরাজী, শিক্ষক ইকবাল মাহমুদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অসহায় আমেন গফুর কান্না জড়িত কন্ঠে ভালোবাসার এই উপহার গ্রহন করেন। এবং সকল প্রবাসীদের জন্য তারা দোয়া করেন। তাদের মধ্যে অনেকেই বলেন আমরা এই উপকারের কথা কোনদিনও ভুলব না, কারণ এই করোনা কালীন সময়ে,বিপদগ্রস্ত সময়ে আমরা অনেক অসুবিধার মধ্যে দিন যাপন করছি। এই মুহূর্তে এই সাহায্য টুকু আমাদের অনেক উপকারে আসলো। আমাদের ছেলেমেয়েদেরকে সেমাই, খিচুড়ি একটু পোলাও,রান্না করে দিতে পারব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন