1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিখোঁজের দুই দিন পর মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

নিখোঁজের দুই দিন পর মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৩৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে ইবু খান (২৪) নামে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

শরিয়তপুর নাওডোবা এলাকার একটি ডোবায় পচানো পাটের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ইবু মাদারীপুর সদর উপজেলার পাচখোলা গ্রামের আনোয়ার খানের ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ইবু মাদারীপুরে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার পর মাদারীপুর মস্তফাপুর এলাকা হতে ভাড়ায় মোটরসাইকেলে দুই যাত্রী নিয়ে ছিলারচর যাওয়ার উদ্দেশ্যে বের হন ইবু। পরে রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পান তার পরিবার।

ঘটনাটি পুলিশকে অবহিত করলে ইবুর মোবাইল ট্রাকিং করে মাদারীপুর ছিলারচর এলাকায় তার সর্বশেষ উপস্থিতি দেখতে পায় পুলিশ।

বুধবার নিখোঁজের পরিবার সেখানে ইবুর খোঁজ নিতে গেলে তারা জানেন অল্প কিছুক্ষণ আগে হৃদয় নামের এক ছেলে এলাকায় একটি মোটরসাইকেল নিয়ে ঘুরেছেন। পরে সারাদিন খোঁজাখুঁজি করেও হৃদয়কে পাওয়া যায়নি। পরে হৃদয়ের পরিবারকে তার সম্পর্কে জানার জন্য শিবচর পুলিশ হেফাজতে রাখা হয়।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, বুধবার সকালে শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের মোজাফফর মৃর্ধার ছেলে হৃদয় মৃর্ধাকে (২৫) নিখোঁজ ইবুর মোটরসাইকেল চালাতে দেখেছেন কাদিরপুর এলাকার মানুষ।

ইবুর চাচা তোতা খান বলেন, আমাদের ধারণা ইবুকে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে গেছে হৃদয় নামের যাত্রী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া বলেন, আমরা অভিযোগের পরই তদন্ত শুরু করি এবং বৃহস্পতিবার সকালে শরিয়তপুর নাওডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তার পরিবারের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন